• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬, আহত বহু

আন্তর্জাতিক ডেস্ক
  ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চীনের তিব্বতের পার্বত্য অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাতে নাগচু অঞ্চলের বাৎসেন জেলায় ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল। স্থানীয় জরুরি ব্যবস্থাপনা ব্যুরোর বরাতে এ তথ্য জানানো হয়।

চীনের ১৯৫০-এর দশকে তিব্বত দখলের পর অঞ্চলটি তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে পরিচিত। ভূমিকম্পের কেন্দ্রস্থল বাৎসেন জেলা আঞ্চলিক রাজধানী লাসা থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

ভূমিকম্পের পর কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। স্থানীয় প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং ৩৩৯টি বাড়ি ধসে পড়েছে।

এ ছাড়া পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ায় ওই অঞ্চলের কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্গম ও উঁচু পার্বত্য এলাকায় উদ্ধারকারী দলের পৌঁছাতে সমস্যা হচ্ছে। তিব্বতের ছামদো ও নিংচি শহরেও ভূমিকম্পের শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, অন্ধকারের মধ্যে ভবনগুলো প্রবলভাবে কাঁপতে থাকায় গ্রামবাসীরা রাস্তায় বেরিয়ে আসছেন। তবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ভূমিকম্পপ্রবণ অঞ্চলটিতে এর আগেও প্রাণঘাতী ভূমিকম্প হয়েছে। ২০২৩ সালে চীনের পার্শ্ববর্তী গানসু প্রদেশের পার্বত্য এলাকায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়।

এদিকে, হিমবাহ ধসে সৃষ্ট ব্যাপক বন্যা ও ভূমিধসে দুই মাসেরও কম সময় আগে তিব্বত ও নেপাল ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই দুর্যোগে অন্তত ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। এ ছাড়া আরও কয়েক শ মানুষ নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া যায়।

দীর্ঘদিন ধরে অধিকতর স্বায়ত্তশাসনের দাবি জানিয়ে আসা তিব্বত চীনের সবচেয়ে কঠোরভাবে নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর একটি। সেখানে বিদেশি সংবাদমাধ্যমের প্রবেশাধিকার সীমিত এবং তথ্যের ওপর কঠোর নিয়ন্ত্রণ থাকায় এ ধরনের দুর্যোগের সর্বশেষ পরিস্থিতি ও বিস্তারিত তথ্যের প্রধান উৎস হয়ে ওঠে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

সূত্র: বিবিসি

/অ

  • তিব্বত
  • ভূমিকম্প
এ সম্পর্কিত আরও খবর
পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬ বার আফটারশক
পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬ বার আফটারশক
রাশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্প, জাপানে ভুল করে ৯.৯ মাত্রার সতর্কতা
রাশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্প, জাপানে ভুল করে ৯.৯ মাত্রার সতর্কতা
৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ধসে পড়েছে ভবন
৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ধসে পড়েছে ভবন
পরপর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
পরপর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X